• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ইরাকে আবার ফ্লাইট চালু করছে কাতার এয়ারওয়েজ

আন্তর্জাতিক ডেস্ক    ২ মে ২০২৬, ০৮:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

আঞ্চলিক উত্তেজনা কিছুটা কমতেই ইরাকগামী ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছে কাতার এয়ারওয়েজ—আগামী ১০ মে থেকে শুরু হচ্ছে নিয়মিত উড়ান।

শনিবার (২ মে) আল-জাজিরার এক প্রতিবেদনে বিমান সংস্থাটির বরাতে জানানো হয়, বাগদাদ, বসরা ও এরবিল বিমানবন্দরে আবারও নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এর আগে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে গত ২৮ ফেব্রুয়ারি আঞ্চলিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কাতার তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। তখন যাত্রীদের নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছিল।

পরবর্তীতে ৬ মার্চ আংশিকভাবে আকাশসীমা খুলে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল হওয়ায় ইরাকের বিভিন্ন গন্তব্যে পুনরায় ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!