• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরানি জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক    ২ মে ২০২৬, ০৭:২৯ পি.এম.
খাতাম আল আনবিয়ার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংঘাতের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ইরান—বরং সরাসরি যুদ্ধের আশঙ্কার কথা জানিয়ে সতর্ক বার্তা দিয়েছেন দেশটির এক শীর্ষ সামরিক কর্মকর্তা।

ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের ডেপুটি ইন্সপেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি বার্তাসংস্থা ফার্স নিউজ এজেন্সিকে বলেন, “ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে যুদ্ধের সম্ভাবনা রয়েছে। আমাদের অতীতের অভিজ্ঞতা বলছে, যুক্তরাষ্ট্র কোনো প্রতিশ্রুতি বা চুক্তি মানতে আগ্রহী নয়।”

তিনি অভিযোগ করেন, মার্কিন কর্মকর্তাদের বক্তব্য ও কার্যক্রম মূলত ‘মিডিয়াকেন্দ্রিক’, যার উদ্দেশ্য একদিকে তেলের দাম স্থিতিশীল রাখা এবং অন্যদিকে নিজেদের সৃষ্ট সংকট থেকে বেরিয়ে আসা।

ব্রিগেডিয়ার জেনারেল আসাদি জোর দিয়ে বলেন, “যুক্তরাষ্ট্রের যেকোনো নতুন দুঃসাহসিক পদক্ষেপ বা ভুল সিদ্ধান্ত মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।”

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করলে সংঘাতের সূচনা হয়। এর জবাবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’ নামে শতাধিক ধাপে পাল্টা হামলা চালায়। এসব অভিযানে ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে বিভিন্ন মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় আঘাত হানা হয়।

যুদ্ধ শুরুর প্রায় ৪০ দিন পর পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। ইরানের অভিযোগ, মার্কিন পক্ষের অতিরিক্ত শর্ত আর অবস্থান পরিবর্তনের কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ালেও নতুন কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেননি।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!