• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সরকার গণমাধ্যমের অংশীদার হয়ে কাজ করতে চায়: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৬ জুন ২০২৬, ০২:০০ পি.এম.
আলোচনা সভায় বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত

সরকার গণমাধ্যমকে প্রতিপক্ষ নয়, বরং উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার সহযোগী হিসেবে দেখতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (১৬ জুন) সকালে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রযুক্তির বিকাশের ফলে মূলধারার গণমাধ্যমের পাশাপাশি সিটিজেন জার্নালিজমও গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। এই বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নেই। তবে এ খাতকে আরও দায়িত্বশীল ও জবাবদিহিমূলক করতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন জরুরি বলে তিনি মত দেন।

জহির উদ্দিন স্বপন বলেন, যারা সিটিজেন জার্নালিজমকে একটি প্রাতিষ্ঠানিক কার্যক্রম হিসেবে পরিচালনা করতে চায়, তাদের প্রচলিত আইন ও বিধিবিধানের আওতায় থেকেই কার্যক্রম পরিচালনা করতে হবে।

এতে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ও পেশাগত মান বজায় রাখা সহজ হবে।

তিনি আরও বলেন, একটি কার্যকর গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠা করা গেলে তা দেশের গণমাধ্যম খাতের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে। একই সঙ্গে এটি স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার পরিবেশ তৈরিতেও সহায়ক ভূমিকা রাখবে।  

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক
পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক
রাউজানে যুবদল নেতাকে হত্যা, ১১ জনের নামে মামলা
রাউজানে যুবদল নেতাকে হত্যা, ১১ জনের নামে মামলা
ইতালি পাঠানো চক্রের পেছনে বিমানের কর্মকর্তারা
ইতালি পাঠানো চক্রের পেছনে বিমানের কর্মকর্তারা