• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব ২৫ কার্যদিবসে ৯৪ বিল পাস, ১৩৩ অধ্যাদেশ উত্থাপিত কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ৬ দাবি জিএম কাদেরের ৪৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে গেজেট প্রকাশ একাত্তর আমাদের পরিচয়, কথা বলতেই হবে: মির্জা ফখরুল জালিয়াতি করে কারামুক্ত ‘রিংভো অ্যাপারেলস’ গার্মেন্টসের মালিক সাজেদুল পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলেন সচিব প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংসদে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

দীর্ঘ ভোগান্তির অবসান: ইসলামপুরে মিলছে সুপেয় পানি

নিজস্ব প্রতিবেদক    ৩০ এপ্রিল ২০২৬, ১০:১০ পি.এম.
ছবি: সংগৃহীত

পানি সংকট ও ভোগান্তির অবসান ঘটিয়ে জামালপুরের ইসলামপুর পৌরসভায় শুরু হয়েছে সুপেয় পানির সরবরাহ। এখন অনেক বাসিন্দার ঘরের কল খুললেই মিলছে আয়রনমুক্ত, স্বচ্ছ ও নিরাপদ পানি—যা স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।

জানা গেছে, গত কয়েক বছর ধরে ইসলামপুর পৌর এলাকার মানুষ তীব্র পানি সংকটে ভুগছিলেন। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় অনেক টিউবওয়েল অকার্যকর হয়ে পড়ে। বিশেষ করে শুষ্ক মৌসুমে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠত। এ অবস্থায় পৌরবাসী একটি টেকসই ও কেন্দ্রীয় পানি সরবরাহ ব্যবস্থার দাবি জানিয়ে আসছিলেন।

এই প্রেক্ষাপটে বিশ্ব ব্যাংকের অর্থায়নে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে দেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ইসলামপুরে নির্মিত হয়েছে আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, রিজার্ভার এবং পাইপলাইন নেটওয়ার্ক। 

২০২৩ সালে শুরু হওয়া এ প্রকল্পে পৌরসভার ৯টি ওয়ার্ডে ১ হাজার ৪২২টি পানির সংযোগ স্থাপন করা হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা। বর্তমানে চার মাস ধরে পরীক্ষামূলকভাবে সরবরাহ চালু রয়েছে। দিনে দুই দফায় সকাল ৮টা ও বিকাল ৪টায় প্রায় দুই ঘণ্টা করে পানি দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টদের দাবি, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পরিশোধিত এই পানি স্বয়ংক্রিয় পাম্পিং ও ডিজিটাল মনিটরিং ব্যবস্থার মাধ্যমে সরবরাহ করা হচ্ছে। পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নতুন এই সেবায় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ইসলামপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মোফাখখারুল ইসলাম বলেন, এটি পৌরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের একটি কার্যকর উদ্যোগ।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মুহাম্মাদ কামরুজ্জামান জানান, সংযোগ স্থাপনের কাজ শেষ হয়েছে এবং পরীক্ষামূলক সরবরাহ চলছে। 

পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হোসাইন বলেন, প্রকল্পের কাজ শেষ পর্যায়ে। দ্রুত পূর্ণাঙ্গ সেবা চালু করা হবে এবং সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হবে।

ভিওডি বাংলা/বিন্দু


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ীকে হত্যার দায়ে এক জনের ফাঁসি
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ীকে হত্যার দায়ে এক জনের ফাঁসি
যশোরে আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী, এমপিসহ ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
যশোরে আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী, এমপিসহ ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
পাবনায় ২ ক্লিনিক মালিককে কারাদণ্ড
পাবনায় ২ ক্লিনিক মালিককে কারাদণ্ড