পুষ্টি মেলা ও পথনাটক প্রদর্শনী

দিনব্যাপী নিউট্রিশন ও কমিউনিটি মোবিলাইজেশন কম্পোনেন্টের আওতায় পিপিইপিপি- ইইউ প্রকল্প এবং ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে টিএমএসএস এর আয়োজনে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পুষ্টি মেলা ও পথনাটক প্রদর্শনীর আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উক্ত পুষ্টি মেলায় স্টল পরিদর্শন, পথনাটক প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা, খেলাধুলা, স্যাটেলাইট ক্লিনিক পরিচালনার মাধ্যমে স্বাস্থ্য সেবা, পুষ্টিকর খাবার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- মো. কাউছার আহম্মেদ- পিকেএসএফ, মো. হিজবুল্লাহ -পিকেএসএফ, মো. কামরুজ্জামান, খান- যুগ্ম পরিচালক টিএমএসএস, মো. আলমগীর আলম, সহকারী পরিচালক টিএমএসএস, মো. বাদল হাসান কনসালটেন্ট সোশ্যাল অ্যাফেয়ার্স টিএমএসএস, ডোমেইন প্রধান মো. শাহিন মিয়া টিএমএসএস, মো. আব্দুর রশিদ জোন প্রধান, টিএমএসএস কুড়িগ্রাম মোছা. উম্মে কুলসুম, রোজী (টিও-সিএম), মো. ওমর ফারুক টিও (নিউট্রিশন), মো. সহিদুল ইসলাম, ব্রাঞ্চ ম্যানেজার কাঠালবাড়ি শাখা মো. এরশাদুল হক, সহকারী কারিগরি কর্মকর্তা (পুষ্টি), মো. আশিকুর রহমান সহকারি কারিগরি কর্মকর্তা (পুষ্টি), মো. আসাদুল ইসলাম, সহকারি কারিগরি কর্মকর্তা (পুষ্টি), মো. শাহিন সহকারি কারিগরি কর্মকর্তা (পুষ্টি), মো. জাকারিয়া সহকারি কারিগরি কর্মকর্তা (লাইভলিহুড)সহ পিভিসির কিশোরী বৃন্দ।
এই সময় কাঁঠালবাড়ী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।







