• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান ইলেকট্রিক বাস আমদানি করলে শুল্ককর লাগবে না

নিজস্ব প্রতিবেদক    ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পি.এম.
প্রতীকী ছবি

শিক্ষাপ্রতিষ্ঠান নিজে ইলেকট্রিক বাস আমদানি করলে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষে অন্য কেউ শিক্ষার্থী পরিবহনের উদ্দেশ্যে গাড়ি আমদানি করলে শুল্ককর দেওয়া লাগবে না। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এসব গাড়ির রং হবে হলুদ এবং স্কুল, কলেজ, স্টুডেন্ট বাস বা ট্রান্সপোর্ট শব্দ লেখা থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো প্রকার শুল্ককর পরিশোধ ব্যতিরেকে শিক্ষার্থী পরিবহনের লক্ষ্যে ওই বাস আমদানির জন্য আমদানিকারক প্রতিষ্ঠান আবেদন করলে এনবিআর ১০ কার্যদিবসের মধ্যে তা নিষ্পত্তি করবে।  

শিক্ষার্থীদের জন্য পরিবেশবান্ধব ইলেকট্রিক স্কুলবাস আমদানিতে সব প্রকারের শুল্ক করাদি প্রত্যাহারের ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সাশ্রয়ী খরচে শিক্ষার্থী পরিবহনে আধুনিক ও পরিবেশবান্ধব বাসের ব্যবস্থা করতে পারবে। উন্নত ও আরামদায়ক পরিবহনে একসঙ্গে অনেক শিক্ষার্থী স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত যাতায়াত করতে পারবে বিধায় দেশের তীব্র যানজট নিরসন, বিপুল পরিমাণ জ্বালানি সাশ্রয় এবং সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত যাতায়াত বাবদ অভিভাবকদের খরচ বহুলাংশে হ্রাস পাবে।

শিক্ষার্থী পরিবহনের অনুরূপ সাধারণ যাত্রীদের জন্য পরিচালিত বাস আমদানিতে শুল্ক-করাদি হ্রাসের বিষয়ও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। সাধারণ যাত্রীদের ব্যবহারের উদ্দেশ্যে ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক-করাদি হ্রাস করা হলে যাত্রীরা ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে আধুনিক ও আরামদায়ক ইলেকট্রিক বাস ব্যবহার করবে বিধায় দেশের বিপুল পরিমাণ জ্বালানি সাশ্রয় হবে এবং সাধারণের যাতায়াত ব্যয় উল্লেখযোগ্য পরিমাণ হ্রাস পাবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষকদের বদলিতে বড় পরিবর্তন, নতুন নীতিমালা ঘোষণা
শিক্ষকদের বদলিতে বড় পরিবর্তন, নতুন নীতিমালা ঘোষণা
গোপনে ছবি তোলায় প্রতিবাদ, জাবির বাসে নারী শিক্ষার্থী লাঞ্ছিত
গোপনে ছবি তোলায় প্রতিবাদ, জাবির বাসে নারী শিক্ষার্থী লাঞ্ছিত
সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ