• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কারাগারে থাকা অবস্থায় কী করে সিঙ্গাপুরে চিকিৎসা নিলেন কামরুল?

নিজস্ব প্রতিবেদক    ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পি.এম.
কামরুল ইসলাম: প্রতীকী ছবি

জুলাই গণঅভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনের পর ২০২৪ সাল থেকে কারাগারে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। কিন্তু তার আইনীজীদের ট্রাইব্যুনালে দাখিল করা স্বাস্থ্যগত প্রতিবেদন বলছে, কামরুল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে পরীক্ষা-নীরিক্ষা করেছেন। এতে প্রশ্ন উঠেছে যে, জেলখানায় থেকে সিঙ্গাপুরের হাসপাতালে কি করে গেলেন কামরুল। 

এমন প্রেক্ষাপটে কামরুলের আইনজীবীদের দাখিল করা স্বাস্থ্য বিষয়ক কাগজপত্রের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রসিকিউশন। 

একইসঙ্গে কারাগারে বন্দী থেকেও কামরুল ইসলাম কিভাবে সিঙ্গাপুরে চিকিৎসা নিলেন, সে বিষয়ে কামরুলের আইনজীবীর কাছে ব্যাখ্যা তলব করেছে ট্রাইব্যুনাল। আগামী ১৫ দিনের মধ্যে ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে। পাশাপাশি কামরুল ইসলামকে বাংলাদেশ মেডিক্যাল থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরের আবেদন বাতিল করে দিয়েছেন ট্রাইব্যুনাল-১।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি
পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক
পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক