• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম, ৪ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি    ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

মাদারীপুরের কালকিনিতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে চরম অবহেলার দায়ে একটি কেন্দ্রের কেন্দ্র সচিব ও হল সুপারসহ চারজন শিক্ষককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফ উল আরেফীন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শ্যামা প্রসাদ পাল মিন্টু, কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (সংশ্লিষ্ট কেন্দ্রের কেন্দ্র সচিব)।

মো. নাসির উদ্দীন,  গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (সংশ্লিষ্ট কেন্দ্রের হল সুপার)।

দিলীপ বৈরাগী, কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কক্ষ পরিদর্শক)।

ইজাজুল হক, ক্রোকিরচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কক্ষ পরিদর্শক)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) চলতি বছরের এসএসসি ভোকেশনাল শাখার 'বাংলাদেশ ও বিশ্ব পরিচয়' বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন ওই চার শিক্ষক পরীক্ষার্থীদের মাঝে প্রশ্নপত্র বিতরণে গুরুতর অনিয়ম ও অবহেলা করেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিক তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফ উল আরেফীন জানান, পরীক্ষার মতো সংবেদনশীল কাজে কোনো প্রকার শিথিলতা বা অনিয়ম বরদাশত করা হবে না। তিনি বলেন, "প্রশ্নপত্র বিতরণে নিয়ম বহির্ভূত কাজ ও দায়িত্ব অবহেলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই চারজন শিক্ষককে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এই অব্যাহতি আদেশের ফলে চলতি এসএসসি পরীক্ষার পরবর্তী কার্যক্রমগুলোতে তারা আর কোনো দায়িত্ব পালন করতে পারবেন না। এই ঘটনাটি স্থানীয় শিক্ষা মহলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভিওডি বাংলা/তুহিন মৃধা/ জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমারখালীতে কৃষাণ-কৃষাণীদের নিয়ে হয়ে গেল পার্টনার কংগ্রেস
কুমারখালীতে কৃষাণ-কৃষাণীদের নিয়ে হয়ে গেল পার্টনার কংগ্রেস
ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢল: নেত্রকোণায় ফসল নিয়ে শঙ্কায় কৃষকরা
ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢল: নেত্রকোণায় ফসল নিয়ে শঙ্কায় কৃষকরা
পঞ্চগড়ে ট্রাকচাপায় আইনজীবী নিহত
পঞ্চগড়ে ট্রাকচাপায় আইনজীবী নিহত