• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুমারখালীতে কৃষাণ-কৃষাণীদের নিয়ে হয়ে গেল পার্টনার কংগ্রেস

কুষ্টিয়া প্রতিনিধি    ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়ার কুমারখালীতে কৃষক, কৃষির উন্নয়ন ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) উপজেলার আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে উপজেলা কৃষি অফিস দিনব্যাপী এই কংগ্রেসের আয়োজন করে।

পার্টনার প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস।

তিনি বলেন, সমাজের সর্বস্তরের মানুষ এটি জানুক। আমাদের লক্ষ্য উদ্যোক্তা কৃষক তৈরি করা। এর মাধ্যমে উদ্যোক্তা কৃষকেরা বৃহৎ জনগোষ্ঠীর খাবার যোগাতে পারবেন। এ কংগ্রেস থেকে এটিই আমাদের প্রত্যাশা।

কৃষির উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি ও কৃষিকে বাণিজ্যিকীকরণে এ কংগ্রেস ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি।

কুমারখালী উপজেলা কৃষি কর্মকর্তা রাইসুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাওসার আলী সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমারখালী উপজেলার পান্টি গ্রামের কৃষাণী স্বরণালী আক্তার মীম, যদুবয়রার কৃষক মো.আনোয়ার হোসেন সহ অনেকেই।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যশোর অঞ্চলের পার্টনার প্রোগামের সিনিয়র মনিটরিং কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন, খামার বাড়ি কুষ্টিয়ার উপপরিচালক ড.মো.শওকত হোসেন ভুঁইয়া, কুমারখালী উপজেলা কৃষি কর্মকর্তা মো.রাইসুল ইসলাম প্রমুখ।

এতে কংগ্রেসে কৃষক-কৃষাণী, গণমাধ্যমকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও সরকারি কর্মকর্তাসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

ভিওডি বাংলা/মোশাররফ হোসেন/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শখের বসে মদপান করে কলেজছাত্রের মৃত্যু
শখের বসে মদপান করে কলেজছাত্রের মৃত্যু
বজ্রাঘাতে ৯ জেলায় একদিনে আরও ১৩ জনের মৃত্যু
বজ্রাঘাতে ৯ জেলায় একদিনে আরও ১৩ জনের মৃত্যু
শেষ হল বাকৃবিতে ভর্তি কার্যক্রম, ফাঁকা ৩৯১ আসন
শেষ হল বাকৃবিতে ভর্তি কার্যক্রম, ফাঁকা ৩৯১ আসন