• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

গরুর হাট নিয়ে পিচ্চি হেলালের সঙ্গে বিরোধ ছিল টিটনের: বড় ভাই

নিজস্ব প্রতিবেদক    ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পি.এম.
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নিহত টিটনের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন। ছবি: ভিওডি বাংলা

রাজধানীর মোহাম্মদপুরের বসিলার গরুর হাটের ইজারা নিয়ে নিহত শীর্ষ সন্ত্রাসী টিটনের সঙ্গে আরেক শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের বিরোধ ছিল বলে জানিয়েছেন টিটনের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন। তবে সেই বিরোধ দ্রুত মিটে যাবে বলেই টিটন তাকে জানিয়েছিলেন।

বুধবার (২৯ এপ্রিল) দুপুর ২টার দিকে নিউমার্কেট থানার সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিপন বলেন, “জামিন পাওয়ার পর টিটন দুবার যশোরে গিয়েছিল। এর মধ্যে একবার ঈদের সময় আমার সঙ্গে দেখা হয়েছিল। হত্যাকাণ্ডের কয়েকদিন আগে বসিলার গরুর হাট নিয়ে পিচ্চি হেলালের সঙ্গে বিরোধের কথা সামান্য বলেছিল। পরে আবার জানায়, বড় ভাই ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই, দোয়া কইরেন।”

ইমনের সঙ্গে টিটনের সম্পর্ক নিয়ে তিনি বলেন, “ইমনের সঙ্গে কোনো বড় ধরনের বিরোধ ছিল না। ছোটখাটো বিষয় ভাইদের মধ্যে থাকতেই পারে। এটা হত্যাকাণ্ডের পর্যায়ের কোনো দ্বন্দ্ব নয় বলে আমি মনে করি। কারণ ইমন আমার মায়েরও যত্ন নিত। আমার দৃষ্টিতে সে ভালো ছেলে।”

রিপন আরও বলেন, “পুলিশকে সব জানানো হয়েছে। আমি চাই ন্যায়বিচার হোক। সবার কাছে অনুরোধ, যেন আমরা বিচার পাই।”

তিনি জানান, হাসপাতাল থেকে ভাইয়ের মরদেহ গ্রহণের পর যশোরে নিয়ে দাফন করা হবে।

এর আগে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে টিটন হত্যার ঘটনায় নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন রিপন। বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, মামলায় ৮ থেকে ৯ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ভিওডি বাংলা/এম আই/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ক্ষোভে ফুঁসে উঠলেন শ্রমিকরা
পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ক্ষোভে ফুঁসে উঠলেন শ্রমিকরা
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ
পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার
পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার