• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নাগরপুরে কৃষি উৎপাদন বৃদ্ধিতে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ২৯ এপ্রিল ২০২৬, ১২:৫৩ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

“কৃষিই সমৃদ্ধি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরে ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় কৃষাণ-কৃষাণীদের জন্য সকাল হতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল হতে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে আয়োজিত এ প্রশিক্ষণের বিষয় ছিল “উচ্চমূল্য ফসল উৎপাদন ও ব্যবস্থাপনা”। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত মোট ৩০ জন কিষাণ ও কৃষাণী অংশগ্রহণ করেন। উপজেলা কৃষি অফিস, নাগরপুর, টাঙ্গাইল-এর বাস্তবায়নে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান।

কৃষি কর্মকর্তা প্রশিক্ষক হিসেবেও গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এছাড়াও প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার পীযূষ মন্ডল, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ আলী এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রাজীব কুমার সূত্রধর।

প্রশিক্ষণে উচ্চমূল্য ফসলের আধুনিক চাষাবাদ পদ্ধতি, রোগবালাই দমন, সঠিক ব্যবস্থাপনা এবং বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীরা এ ধরনের প্রশিক্ষণ তাদের কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। প্রশিক্ষকরা জানান, কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং উৎপাদনশীলতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/মোঃ নজরুল ইসলাম খান/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে গোপন অভিযান, জব্দ ৫৭২ লিটার অবৈধ জ্বালানি
রাজশাহীতে গোপন অভিযান, জব্দ ৫৭২ লিটার অবৈধ জ্বালানি
ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ
ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ
গাইবান্ধায় জমি বিরোধ, সংঘর্ষে নিহত ১
গাইবান্ধায় জমি বিরোধ, সংঘর্ষে নিহত ১