• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ

মাদারীপুর প্রতিনিধি    ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পি.এম.
চালের বস্তাসহ জব্দকৃত ট্রাক। ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের ডাসারে দরিদ্র্রদের জন্য বরাদ্দ সরকারি ভিজিডি কর্মসূচির বিপুল পরিমাণ চালসহ একটি ট্রাক জব্দ করেছে ডাসার উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার ভাঙ্গাব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ৪২২ বস্তা চালসহ ট্রাকটি জব্দ করা হয়। পরে চালবোঝাই ট্রাকটি ডাসার থানায় নিয়ে যাওয়া হয়েছে।

খাদ্য অফিস সূত্রে জানা গেছে, ভালনারেবল উইমেন বেনিফিট (VWB) কর্মসূচির আওতায় দারিদ্রদের খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ কর্মসূচির চাল পুষ্টিমান বাড়ানোর লক্ষ্যে সাধারণ চালের সঙ্গে ভিটামিন ও প্রোটিনসমৃদ্ধ উপাদান মিশিয়ে বিশেষভাবে প্রক্রিয়াজাত করে বস্তাবন্দি করা হয়। এ ধরনের চাল খোলা বাজারে বিক্রির কোনো নিয়ম নেই। এগুলো বিশেষ প্রক্রিয়ায় প্রস্তুত করা হয় এবং সাধারণ বাজারে এ ধরনের চাল উৎপাদন বা বিক্রি প্রচলিত নয়।

জব্দকৃত চালের বিষয়ে মুন্সী রাইস মিলের মালিক আহাদ মুন্সী দাবি করেন, এগুলো তার চাল। গোপালগঞ্জে তার একটি চালকল রয়েছে, সেখানে নেওয়ার উদ্দেশ্যেই চালগুলো পরিবহন করা হচ্ছিল। তবে তিনি স্বীকার করেন, কর্তৃপক্ষকে না জানিয়ে রাইস মিল থেকে এই চাল বের করা তার ভুল হয়েছে।

এ বিষয়ে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, সরকারি চাল জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ