• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

উচ্চ সতর্কতার মধ্যেই শাহজালালের রানওয়েতে যুবক

নিজস্ব প্রতিবেদক    ২৮ এপ্রিল ২০২৬, ০৬:২০ পি.এম.
হযতর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলা হতে পারে এমন গোয়েন্দা সতর্কতার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সকল গুরুত্বপূর্ণ স্থাপনায় উচ্চ নিরাপত্তার জোরদার করেছে সরকার। উচ্চ সতর্কতা সত্ত্বেও কোনো বাধা ছাড়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে প্রবেশ করেছিল এক যুবক। পরে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর সোয়া ৬টায় এ ঘটনা ঘটে। আটককৃত যুবকের নাম ফেরদৌস। সে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে রানওয়ের কাছাকাছি অ্যাপ্রোন এলাকায় চলে যায়। বিমানবন্দরের অনুমোদিত ব্যক্তি ছাড়া কোনো যাত্রীর সেখানে প্রবেশের অনুমতি নেই।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, অভিযুক্ত ফেরদৌসের বাড়ি মেহেরপুরে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানান, মামাকে নিতে বিমানবন্দরে যান। বিমান নামতে দেরি হওয়ায় দেখার জন্য কোনো বাধা ছাড়াই রানওয়ের কাছে চলে যান। পরে তাকে মাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়।

এদিকে, পুলিশ সদর দপ্তর থেকে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশংকায় সতর্কতা জারি করা হয়েছে। এরপরও কোনো বাধা ছাড়াই রানওয়ের কাছাকাছি অ্যাপ্রোন প্রবেশের ঘটনা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

ভিওডি বাংলা/ বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি
পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক
পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক