• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শিক্ষক সমিতি

পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্যের নতুন কমিটি

পঞ্চগড় প্রতিনিধি    ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকালে পঞ্চগড়-২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ছলিয়া পাড়া শেকের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসের বাবুল এবং সাধারণ সম্পাদক হয়েছেন ভজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকবুলার রহমান।

সভায় উপস্থিত শিক্ষক নেতৃবৃন্দের সম্মতিক্রমে পূর্ণাঙ্গ এই কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়। নবগঠিত কমিটি শিক্ষকদের পেশাগত উন্নয়ন, সংগঠনের কার্যক্রম জোরদার এবং শিক্ষার মানোন্নয়নে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। 

ভিওডি বাংলা/স্নিগ্ধা খন্দকার/জা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
৩ লাখ টাকা ছিনতাই, যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: ভিওডি বাংলা
তৃতীয় দফায় পেছাল আলোচিত আসমা ধর্ষণ-হত্যা মামলার রায়