• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গোবিন্দগঞ্জ সামান্য বৃষ্টিতেই দুর্ভোগের শিকার স্থানীরা

গাইবান্ধা প্রতিনিধি    ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

গাইবানন্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড়ের বটতলী মোড় এলাকার রাস্তায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয়। চলাচলের রাস্তায় পানি জমে থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারী ও স্থানীয় বাসিন্দরা। গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ ওই সড়কের বটতলী পৌরসভা এলাকায় ছোটবড় খানাখন্দের সৃষ্টি হলে গত এক দেড় বছর পূর্বে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর রাস্তাটি ভাঙ্গা অংশে সিসি ঢালাই করে দেয়।

এতে করে চলাচলের সুবিধা হলেও সামন্য বৃষ্টিতে রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন রাস্তার দক্ষিণ পাশ দিয়ে ড্রেনেজ ব্যবস্থা থকলেও তা অকার্যকর ফলে রাস্তার পানি ড্রেনে নামছেনা বরং ড্রেনের পানি এসে রাস্তায় জমে থাকছে।

এতে করে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

ওই এলাকার বাসিন্দা আব্দুস সামাদসহ অনেকে বলছেন সামন্য বৃষ্টি হলে সড়কে পানি জমে জলাবদ্ধতা দেখা দেয় ফলে রাস্তার পাশে একটি ওয়াক্তা নামাজ ঘরে নামাজ পড়তে যেতে দুর্ভোগে পরতে হচ্ছে।

অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা কার্যকর করে রাস্তার জলাবদ্ধতা নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় বাসিন্দারা পৌর প্রশাসকের নিকট জোর দাবি জানিয়েছেন।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
৩ লাখ টাকা ছিনতাই, যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: ভিওডি বাংলা
তৃতীয় দফায় পেছাল আলোচিত আসমা ধর্ষণ-হত্যা মামলার রায়