• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

নতুন পাঁচ মডেল নিয়ে বাজারে ঝড় তুলতে প্রস্তুত টাটা মোটরস

  প্রযুক্তি ডেস্ক
প্রকাশ:  ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ এ.এম.
শেয়ার করুন 0
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ভারতের অটোমোবাইল বাজারে অবস্থান আরও শক্ত করতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে টাটা মোটরস। টাটা নেক্সনের সাফল্যের ধারা বজায় রেখে এবার একসঙ্গে পাঁচটি নতুন মডেল বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে কোম্পানিটি।

এই নতুন লাইনআপে থাকছে জনপ্রিয় মডেলের ফেসলিফ্ট সংস্করণের পাশাপাশি একাধিক ইলেকট্রিক ভেহিকল (EV), যা বাজারে নতুন চমক যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

নতুন রূপে টাটা সিয়েরা ইভি

সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ‘টাটা সিয়েরা ইভি’ (Tata Sierra EV)। ২০২৫ সালে এর আইসিই (ICE) সংস্করণ বাজারে আসার পর থেকেই ইভি মডেলটির জন্য অপেক্ষায় ছিলেন গ্রাহকরা। জানা গেছে, এর ডিজাইনে পুরোনো সিয়েরার ঐতিহ্য বজায় রাখা হলেও বাম্পার, গ্রিল ও অ্যালয় হুইলে থাকবে আধুনিক ও প্রিমিয়াম টাচ।

সাফারি ইভি ও টিয়াগোর আপডেট

হ্যারিয়ার ইভির সাফল্যের পর এবার ‘সাফারি ইভি’ (Safari EV) আনতে যাচ্ছে টাটা মোটরস। ২০২৪ সাল থেকে পরীক্ষামূলকভাবে চলা এই মডেলটি হ্যারিয়ার ইভির প্ল্যাটফর্মেই তৈরি হচ্ছে।

অন্যদিকে, মধ্যবিত্তের কাছে জনপ্রিয় ‘টিয়াগো’ (Tiago) ও ‘টিয়াগো ইভি’ নতুন ডিজাইনে বাজারে আসতে চলেছে। এতে গ্রিল, হেডল্যাম্প ও টেলল্যাম্পে পরিবর্তন আনা হলেও ব্যাটারি বা ইঞ্জিনে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।

প্রিমিয়াম সেগমেন্টে ‘টাটা অভিন্যা এক্স’

টাটার ইভি লাইনআপের সবচেয়ে আকর্ষণীয় মডেল হিসেবে বিবেচিত হচ্ছে ‘টাটা অভিন্যা এক্স’ (Tata Avinya X)। ২০২৫ সালের মোবিলিটি এক্সপোতে প্রথম প্রদর্শিত এই গাড়িটি জেনারেশন-৩ আর্কিটেকচারের ওপর নির্মিত।

প্রিমিয়াম ইলেকট্রিক এসইউভি বাজারে এটি টাটার প্রথম বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আধুনিক ডিজাইন ও উন্নত এলইডি ডিআরএল (DRL) প্রযুক্তি থাকায় এটি লাক্সারি ইভি সেগমেন্টে বৈশ্বিক প্রতিযোগিতায় শক্ত অবস্থান তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।

নেক্সনের ফেসলিফ্ট সংস্করণ

পিছিয়ে নেই টাটা নেক্সনও। বহুল প্রতীক্ষিত এই ফেসলিফ্টে নতুন ড্যাশবোর্ড লেআউট এবং রিডিজাইন করা রিয়ার প্রোফাইল দেখা যেতে পারে। উন্নত প্রযুক্তি ও আধুনিক ফিচার সংযোজনের মাধ্যমে আগামী মাসগুলোতে গাড়িপ্রেমীদের জন্য বাজার আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হঠাৎবন্ধ ফেসবুকের ডেস্কটপ ভার্সন
হঠাৎবন্ধ ফেসবুকের ডেস্কটপ ভার্সন
অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রম প্রতিরোধে সমন্বিত উদ্যোগের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। ছবি: সংগৃহীত
ডিজিটাল অপব্যবহারে বাড়ছে অনলাইন জুয়া, সতর্ক করল গ্রাহক সংগঠন
ছবি: সংগৃহীত
তদন্তে নেমেছে যুক্তরাজ্য টিকটকের বিরুদ্ধে বড় অভিযোগ