• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ কাঁঠাল দিয়ে হচ্ছে শিঙাড়া-সমুচা-কাবাব, রপ্তানির আশা খাদ্যমন্ত্রীর সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

হামের প্রাদুর্ভাব বাড়ছেই

দেশে একদিনে আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত আরো ১৪৪৮

নিজস্ব প্রতিবেদক    ২৭ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পি.এম.
ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হাম সন্দেহে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে।  এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরো ১ হাজার ৪৪৮ শিশু। এর মধ্যে সন্দেহজনক ১ হাজার ৩৫৮ শিশু এবং নিশ্চিত হামে ৯০ শিশু আক্রান্ত হয়েছে। 

সোমবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, দেশে হামে আক্রান্ত হয়ে সব বিভাগে মৃত্যুর খবর থাকলেও রংপুর বিভাগে এখনো কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে মৃত্যু ও আক্রান্তের দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে ঢাকা বিভাগ। এ বিভাগে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত (২৭ এপ্রিল সকাল ৮টা) হাম ও হাম সন্দেহে ১৩১ জন শিশুর মৃত্যু এবং ১২ হাজার ২১০ শিশু আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হাম সন্দেহে ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৪৪ শিশুর এবং ২২০ শিশুর হাম সন্দেহে মৃত্যু হয়। 

এ সময়ে হাম ও হাম সন্দেহে ৩৮ হাজার ৭৯ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৪ হাজার ৬৯৩ শিশু এবং সন্দেহজনক ৩৩ হাজার ৩৮৬ শিশু আক্রান্ত হয়েছে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বল্পমূল্যে মানসম্মত চিকিৎসা সেবা, রোগীদের ভরসার নাম আদ-দ্বীন হাসপাতাল
স্বল্পমূল্যে মানসম্মত চিকিৎসা সেবা, রোগীদের ভরসার নাম আদ-দ্বীন হাসপাতাল
লাইসেন্স বাতিল নিয়ে ব্যাখ্যা দিল আদ্-দ্বীন কর্তৃপক্ষ
লাইসেন্স বাতিল নিয়ে ব্যাখ্যা দিল আদ্-দ্বীন কর্তৃপক্ষ
আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে স্বাস্থ্যসেবা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে স্বাস্থ্যসেবা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত