• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক    ২৭ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পি.এম.
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ।  ছবি: ভিওডি বাংলা

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

আজ সোমবার (২৭ এপ্রিল) সাক্ষাতে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং দুই দেশের গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে মার্কিন রাষ্ট্রদূতকে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বদ্ধ পরিকর। একই সাথে ভুল তথ্য ও অপতথ্যের ঝুঁকি থেকে জনগণকে সুরক্ষা দেয়াও জরুরি। তিনি বর্তমান প্রযুক্তির বিশ্বে ডিজিটাল প্লাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃংখলার মধ্যে আনার উপর জোর দেন। 

এক্ষেত্রে সকল দেশকে সম্মিলিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন তথ্যমন্ত্রী। তিনি এসময় সংবাদপত্রের স্বাধীনতার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের কথাও উল্লেখ করেন।  

সরকার গণমাধ্যমের বিভিন্ন অংশীজনের সঙ্গে নিয়মিত বৈঠক করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এসব বৈঠক থেকে প্রাপ্ত প্রস্তাব পর্যালোচনা করে সরকার একটি রোডম্যাপ তৈরি করবে। তিনি এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন।

বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের বিশেষায়িত বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি দিয়ে থাকে। এর মাধ্যমে বাংলাদেশ উপকৃত হতে পারে বলে রাষ্ট্রদূত মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডের বিষয়টি উল্লেখ করে এর সুষ্ঠু বিচার হবে বলে আশা প্রকাশ করেন। 

দূতাবাসের প্রতিনিধি দল এ সময় হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে বলে মন্ত্রীকে অবহিত করেন।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৬ মাস কমল ইউনূসের ‘ভিভিআইপি’ মর্যাদা
৬ মাস কমল ইউনূসের ‘ভিভিআইপি’ মর্যাদা
দেশের সব বিমানবন্দরে ‘উচ্চমাত্রার সতর্কতা’ জারি
দেশের সব বিমানবন্দরে ‘উচ্চমাত্রার সতর্কতা’ জারি
সমষ্টিগত উন্নয়নই আমাদের মূল লক্ষ্য : হাবিবুর রশিদ হাবিব
সমষ্টিগত উন্নয়নই আমাদের মূল লক্ষ্য : হাবিবুর রশিদ হাবিব