• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

শেরে বাংলাকে যথাযথ মর্যাদা দেবে বিএনপি: নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক    ২৭ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শেরে বাংলা এ কে ফজলুল হককে যথাযথ মর্যাদা ও গুরুত্ব দেবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি অভিযোগ করেন, শেরে বাংলার স্মৃতিচিহ্নগুলো বিনষ্ট করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বরে তিন নেতার প্রতি বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শেরে বাংলার ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন নজরুল ইসলাম খান।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।

এদিকে শেরে বাংলার পরিবারের পক্ষ থেকে বলা হয়, বাঙালি জাতির রাজনৈতিক পিতা শেরে বাংলা এ কে ফজলুল হককে বিভিন্ন সময়ে পাঠ্যপুস্তক থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। তারা বর্তমান সরকারের কাছে দাবি জানান, পাঠ্যপুস্তকে তাঁর অবদান অন্তর্ভুক্ত করা হোক।

নজরুল ইসলাম খান বলেন, প্রজাস্বত্ব আইনের কারণে দেশের কৃষিজীবীরা এখনো সুফল পাচ্ছেন। তবে তাঁকে নিয়ে পর্যাপ্ত আলোচনা হয় না। তিনি বলেন, এ কে ফজলুল হক ছিলেন পুরো বাংলার গণমানুষের নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও আদালত প্রতিষ্ঠাসহ গণকল্যাণে তাঁর অসংখ্য অবদান রয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের