• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

আন্তর্জাতিক বাজারে তেলের দামে আবারও ঊর্ধ্বমুখী

আন্তর্জাতিক ডেস্ক    ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ এ.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি সংক্রান্ত দ্বিতীয় দফার আলোচনা ভেস্তে যাওয়াকে এর প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

গতকাল রোববার বৈশ্বিক তেলের মূল্য নির্ধারণের অন্যতম প্রধান সূচক ব্রেন্ট ক্রুড ২ শতাংশের বেশি বেড়েছে। বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় প্রতি ব্যারেলের দাম দাঁড়ায় ১০৭ দশমিক ৩৫ ডলার, যা যুদ্ধ শুরুর আগের তুলনায় প্রায় ৪৭ শতাংশ বেশি।

আলজাজিরা-র সোমবারের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা এবং চলমান যুদ্ধ পরিস্থিতি তেলের বাজারে অনিশ্চয়তা বাড়াচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে জ্বালানির দামে।

তবে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও এশিয়ার শেয়ারবাজারগুলো ইতিবাচক সূচনা করেছে। জাপানের নিকেই ২২৫ সূচক টোকিওতে দিনের শুরুতে প্রায় শূন্য দশমিক ৪ শতাংশ বেড়েছে। অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক প্রায় ১ দশমিক ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীরা আপাতত যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তাকে পাশ কাটিয়ে অর্থনৈতিক কার্যক্রমের ধারাবাহিকতার ওপর আস্থা রাখছেন। তবে পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় ভবিষ্যতে বাজারে নতুন অস্থিরতা দেখা দিতে পারে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল