• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

পাকিস্তান সফর শেষে রাশিয়ার পথে আব্বাস আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক    ২৭ এপ্রিল ২০২৬, ০৫:০৭ এ.এম.
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি: সংগৃহীত

পাকিস্তানের ইসলামাবাদ সফর শেষে রাশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এপি-এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালির পাশের দেশ ওমান সফর শেষে তিনি ইসলামাবাদ যান। সেখানে কয়েক ঘণ্টা অবস্থান করার পর রোববার তিনি রাশিয়ার উদ্দেশে যাত্রা করেন।

যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা আলোচনার জন্য পাকিস্তানে কোনো প্রতিনিধি না পাঠালেও পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশটির দুই কর্মকর্তা জানিয়েছেন, পরোক্ষ আলোচনা এখনো অব্যাহত রয়েছে। তবে গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় তারা নাম প্রকাশ করেননি।

আরাঘচির এবারের সফর আগের সফরের তুলনায় সংক্ষিপ্ত ছিল। পূর্ববর্তী সফরে তিনি পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং আঞ্চলিক সংঘাত নিরসনে ইরান-এর প্রস্তাব তুলে ধরেন। তবে এবারের সফরে সে ধরনের কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া সফরে আরাঘচি দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে ইরান-রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!