• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

আইভীকে গ্রেপ্তার না দেখাতে হাইকোর্টের নির্দেশ

আদালত প্রতিবেদক    ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৫০ এ.এম.
সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী। ছবি: সংগৃহীত

ফৌজদারি কার্যবিধির ১৬৭ক ধারার বিধান কঠোরভাবে অনুসরণ না করে কোনো মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তার দেখানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২৬ এপ্রিল) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন এবং একই সঙ্গে রুল জারি করেন।

রুলে বলা হয়েছে, গত বছরের ৩০ জুন সিদ্ধিরগঞ্জ থানায় করা মামলায় গত ২ মার্চ আইভীকে গ্রেপ্তার দেখানোর আদেশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না— তা জানতে চাওয়া হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশের মহাপরিদর্শকসহ ১৪ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী মোতাহার হোসেন সাজু ও এস এম হৃদয় রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জামিলা মমতাজ।

আইনজীবী মোতাহার হোসেন সাজু বলেন, আদালত সেলিনা হায়াত আইভীকে নতুন করে গ্রেপ্তার না দেখানোর নির্দেশ দিয়েছেন এবং তাকে হয়রানি না করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।

আইনজীবী এস এম হৃদয় রহমান জানান, আইভীর বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে গত বছরের ৯ নভেম্বর হত্যা, হত্যাচেষ্টা ও সরকারি কাজে বাধা দেওয়ার পাঁচ মামলায় হাইকোর্ট তাকে জামিন দেন। পরে ১৪ নভেম্বর আরও পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

তিনি আরও জানান, গত ২৬ ফেব্রুয়ারি ওই পাঁচ মামলাতেও আইভী জামিন পান। তবে ২ মার্চ সিদ্ধিরগঞ্জ থানার আরেক মামলায় তাকে আবারও গ্রেপ্তার দেখানো হয়, যা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়।

উল্লেখ্য, ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন সেলিনা হায়াত আইভী। পরবর্তীতে সিটি করপোরেশন গঠনের পর টানা তিনবার মেয়র নির্বাচিত হন তিনি।

গত বছরের ৯ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
হত্যা মামলা জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি