• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

সংসদে সড়কমন্ত্রী

৪৯৬ কিমি মহাসড়ক ৬ লেন ও ১০২ কিমি ৮ লেনে উন্নীত হবে

নিজস্ব প্রতিবেদক    ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পি.এম.
সংসদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

দেশের মহাসড়ক নেটওয়ার্কে বড় রূপান্তরের পরিকল্পনা সামনে আনল সরকার—এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রণীত মাস্টারপ্ল্যান-২০৪০ বাস্তবায়নের অংশ হিসেবে লেন বাড়িয়ে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে পাবনা-৫ আসনের সরকারি দলের সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের লিখিত প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এ পরিকল্পনার আওতায় ২০৪০ সালের মধ্যে দেশের ৪৯৬ দশমিক ৫০ কিলোমিটার মহাসড়ককে ৬ লেনে এবং আরও ১০২ কিলোমিটার মহাসড়ককে ৮ লেনে উন্নীত করা হবে।

তিনি আরও জানান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর বাস্তবায়নাধীন প্রকল্পগুলোকে ফাস্টট্র্যাক হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় বর্তমানে চলমান কোনো প্রকল্প ফাস্টট্র্যাক তালিকায় অন্তর্ভুক্ত নয়।

মন্ত্রী বলেন, ডিএমটিসিএলের অধীনে চলমান ফাস্টট্র্যাক প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— এমআরটি লাইন-৬, এমআরটি লাইন-১, এমআরটি লাইন-৫ (নর্দার্ন রুট) এবং এমআরটি লাইন-৫ (সাউদার্ন রুট)।

সড়ক মন্ত্রী আরও জানান, সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় দেশে মোট মহাসড়কের দৈর্ঘ্য ২২ হাজার ৭৩৬ দশমিক ৫৮০ কিলোমিটার। এর মধ্যে ৪ লেনের মহাসড়ক রয়েছে ৮৮৩ দশমিক ৬১ কিলোমিটার, ৬ লেন ১০ হাজার ৪৮৮ কিলোমিটার এবং ৮ লেন মহাসড়কের দৈর্ঘ্য ১৭ দশমিক ৩৪৭ কিলোমিটার।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী