• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

মুক্তিযুদ্ধের আদর্শে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান প্রতিমন্ত্রী ইশরাকের

নিজস্ব প্রতিবেদক    ২৬ এপ্রিল ২০২৬, ০৪:১১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

রোববার (২৬ এপ্রিল) জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৫১ সদস্যবিশিষ্ট নবগঠিত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি ও স্বাধীনতার মহান ঘোষক জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান হিসেবে মুক্তিযুদ্ধের আদর্শ প্রতিষ্ঠায় সবাইকে উদ্বুদ্ধ করেছেন। কমিটির একজন সম্মানিত সদস্য হিসেবে তিনি অনুপ্রেরণা জুগিয়েছেন বলেও উল্লেখ করেন।

ইশরাক হোসেন বলেন, ১৯৭১ সালের পরপরই দেশে দুঃশাসন ও একদলীয় ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছিল বলে বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে জানা গেছে। গত ৫৪ বছরে মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য থেকে দেশ বারবার বিচ্যুত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পর নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠার একটি সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং বাংলাদেশকে একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। মুক্তিযুদ্ধকে বুকে ধারণ করে আগামী দিনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু ও মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/সবুজ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানবন্দরে আমার সঙ্গে ভালো ব্যবহার করা হয়নি: তথ্য উপদেষ্টা
বিমানবন্দরে আমার সঙ্গে ভালো ব্যবহার করা হয়নি: তথ্য উপদেষ্টা
মহাখালী বাসস্ট্যান্ড সরাতে ৫০ বিঘা জমি অধিগ্রহণের সিদ্ধান্ত
সড়ক পরিবহন মন্ত্রী মহাখালী বাসস্ট্যান্ড সরাতে ৫০ বিঘা জমি অধিগ্রহণের সিদ্ধান্ত
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম