• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

ইশিকার পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত মন্ত্রী দীপেন দেওয়ানের

রাঙ্গামাটি প্রতিনিধি    ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, টাকার অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পরীক্ষা দিতে না পারা জাতির জন্য লজ্জাজনক। দেশে কোনো শিক্ষার্থী যেন ঝরে না পড়ে—এটাই প্রধানমন্ত্রীর নির্দেশ।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাঙ্গামাটির দুর্গম বরকল উপজেলা পরিদর্শনকালে উপজেলা প্রশাসন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় তিনি এসএসসি পরীক্ষার্থী ইশিকা চাকমার পরীক্ষা নিশ্চিত করার দায়িত্ব নেন।

ইশিকা চাকমা বরকলের জুনো পাহাড় উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী। ভূষণছড়া ইউনিয়নের দুর্গম জারুলছড়ি এলাকার বাসিন্দা ইশিকার পরিবার মাত্র সাত হাজার টাকার অভাবে তার এসএসসি পরীক্ষা দিতে পারছিল না—এ তথ্য স্কুল কর্তৃপক্ষ মন্ত্রণালয়কে জানায়। বিষয়টি জানতে পেরে মন্ত্রী তাৎক্ষণিকভাবে তার পরীক্ষার সব খরচ বহনের ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, ইশিকার স্বপ্ন পূরণে যা প্রয়োজন, তা সরকার করবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দেশে কোনো শিক্ষার্থী যেন ঝরে না পড়ে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

মতবিনিময় সভায় মন্ত্রী জানান, দুর্গম এলাকার শিক্ষার্থীদের সহায়তায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলার জন্য ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে অর্থের অভাবে কোনো শিক্ষার্থী পরীক্ষা থেকে বঞ্চিত হবে না।

নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, তিনি নিজেও সাধারণ শিক্ষার্থী ছিলেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে বিচার বিভাগীয় সেবায় যুক্ত হন। শিক্ষার্থীদের তিনি মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান এবং আশ্বস্ত করেন যে, সরকার তাদের পাশে রয়েছে।

উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী বরকলের মোবাইল নেটওয়ার্ক সমস্যার দ্রুত সমাধান এবং কাপ্তাই হ্রদের নাব্যতা ফিরিয়ে আনতে খনন কাজ শুরুর আশ্বাস দেন। তিনি উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. রিজাউল করিম, মন্ত্রীর একান্ত সচিব রবীন্দ্র চাকমা, জোন কমান্ডার মেজর ফারহাত আন নাঈমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ