• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

হকার ব্যবস্থাপনায় নতুন পদক্ষেপ

ডিজিটাল আইডি কার্ড চালুর ঘোষণা ডিএনসিসির

নিজস্ব প্রতিবেদক    ২৫ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জানিয়েছেন, হকারদের পুনর্বাসনের লক্ষ্যে তাদের জন্য চালু করা হবে স্থায়ী রেজিস্ট্রেশন নম্বর ও কিউআর কোড সংবলিত আইডি কার্ড। এই ব্যবস্থাপনা কার্যকর রাখতে নামমাত্র ফি নির্ধারণ করা হতে পারে।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর গুলশানের হোটেল রেনেসাঁতে অনুষ্ঠিত “ঢাকা কি মৃত নগরী হতে যাচ্ছে? সমাধানে করণীয়” শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ।

প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, সিটি কর্পোরেশনের কাজের ধরণে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি রয়েছে। “আমরা সাময়িক কাজ বেশি করছি, কিন্তু টেকসই উন্নয়নের দিকে তেমন নজর দিচ্ছি না। এভাবে চলতে থাকলে বাস্তব ফল আসবে না,”—যোগ করেন তিনি।

হকার ব্যবস্থাপনা নিয়ে সরকারের মানবিক অবস্থানের কথা তুলে ধরে তিনি জানান, পরীক্ষামূলকভাবে ছয়টি খোলা স্থান নির্ধারণ করা হয়েছে। সেখানে নিবন্ধিত হকারদের জন্য নির্দিষ্ট ডিজাইনের চৌকি থাকবে, যা ব্যবহার শেষে রাতে বাসায় নিয়ে যেতে হবে। প্রতিটি হকারকে দেওয়া হবে ইউনিক নম্বর ও কিউআর কোডযুক্ত আইডি কার্ড, যাতে জালিয়াতির সুযোগ না থাকে। নির্ধারিত স্থানগুলোর পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণে সিটি কর্পোরেশন সামান্য ফি গ্রহণ করবে।

মশা নিধন কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, প্রচলিত ফগিং পদ্ধতিতে মশা সম্পূর্ণভাবে মারা যায় না, বরং সাময়িকভাবে অচেতন হয়। “একই ওষুধ বারবার ব্যবহারে মশা প্রতিরোধী হয়ে ওঠে। তাই বিকল্পভাবে ওষুধ ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে,” বলেন তিনি।

ঢাকার জলাশয় ও খাল পুনরুদ্ধার কার্যক্রম নিয়ে প্রশাসক জানান, শহরের ২৯টি খালের মধ্যে ইতোমধ্যে ১৯টি পরিষ্কার করা হয়েছে। তবে জনসচেতনতার অভাব বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি। “একই খাল কয়েকবার পরিষ্কার করার পরও অল্প সময়ের মধ্যে সেখানে আবার বর্জ্য ফেলা হচ্ছে,”—ক্ষোভ প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, খাল ও জলাশয়ের পাশে বসবাসকারীদের বর্জ্য ফেলা রোধে কঠোর জরিমানার বিধান চালুর বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার ওমর সাদাত।

ভিওডি বাংলা/এমআই/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত