• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় এসেছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক    ২৫ এপ্রিল ২০২৬, ০২:২১ পি.এম.
সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর: ছবি-ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের নেতাদের অংশগ্রহণে ঢাকায় নয়াপল্টনে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে বলে দল মনে করে।

তিনি জামায়াতে ইসলামীর আমিরের “ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে”-এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রত্যাখ্যান জানান।

তিনি বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার জন্য একটি চক্র সক্রিয় রয়েছে এবং বিএনপিকে রাজনীতি থেকে দূরে সরানোর চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, ছাত্র রাজনীতিতে অপচেষ্টা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, যা তারা নিন্দা জানাচ্ছেন এবং নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
ফখরুল ইসলাম আলমগীর জানান, গত ১৭ বছর ফ্যাসিবাদী শাসনামলে শ্রমিকরা বঞ্চিত হয়েছেন, তাই শ্রমিকদের অধিকার রক্ষায় বিএনপি কাজ করে যাবে।

তিনি আরও বলেন, আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপি সমাবেশ করবে এবং এটি শ্রমিক অধিকার রক্ষার পাশাপাশি রাজনৈতিক অঙ্গীকারের দিন হিসেবেও পালিত হবে।

সভায় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়কআমিনুল হক,  ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক তানভীর আহমেদ রবিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী সেলিম রেজা, সদস্য সচিব আবুল হোসেন, জাসাসের আহ্বায়ক হেলাল খান, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, নুরুল ইসলাম নয়ন, সহ-দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম তেনজিংসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি
পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক
পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক