• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

স্বজনপ্রীতির অভিযোগ কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা হয়েছে চট্টগ্রামের সমন্বয়কদের


প্রকাশ:  ৮ নভেম্বর ২০২৪, ০৪:০৭ পি.এম.
শেয়ার করুন 0
স্বজনপ্রীতির অভিযোগ কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা হয়েছে চট্টগ্রামের সমন্বয়কদের

বৃহত্তর চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে সমন্বয়হীনতা, স্বজনপ্রীতি ও অসদাচরণের অভিযোগ উঠেছে। এসব অভিযোগে চট্টগ্রামের সমন্বয়কদের ঢাকায় সংগঠনটির প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের সই করা এক নোটিশে এই বার্তা দেওয়া হয়। 

এতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, বৃহত্তর চট্টগ্রামের অন্তর্গত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও অঞ্চলের নেতাদের মধ্যে সমন্বয়হীনতা, স্বজনপ্রীতি ও অসদাচরণের অভিযোগ এসেছে।

সব অভিযোগের সুষ্ঠু পর্যালোচনা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জেলা ও নগরীর জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সব প্রতিষ্ঠানের প্রতিনিধিকে (কেন্দ্রীয়ভাবে লিস্টেড) কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হতে বলা হলো। আগামী ১০ নভেম্বর বিকেল ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
তামাক নিয়ন্ত্রণে বিলম্ব নয়, দ্রুত বিধিমালা চায় সংগঠন
ছবি: সংগৃহীত
দিল্লিতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার