• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

হাজিদের চলাচল পর্যবেক্ষণে নতুন ইলেকট্রনিক সিস্টেম চালু

ভিওডি বাংলা ডেস্ক    ২৪ এপ্রিল ২০২৬, ০১:০৯ এ.এম.
মিনার তাবু, ছবি: সংগৃহীত

পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে জোরদার প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজিদের আগমন শুরু হওয়ায় তাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ সক্ষমতা নিয়োগের নির্দেশ দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইতোমধ্যে হজযাত্রীদের স্বাগত জানিয়েছেন। মক্কা ও মদিনায় আগত মেহমানদের সেবা এবং পবিত্র স্থানগুলোর রক্ষণাবেক্ষণে সৌদি আরবের দৃঢ় অঙ্গীকারের কথা তিনি পুনর্ব্যক্ত করেন।

সম্প্রতি মন্ত্রিসভার এক বৈঠকে যুবরাজ মোহাম্মদ বিন সালমান হজের যাবতীয় কার্যক্রম, নিরাপত্তা এবং প্রতিরোধমূলক পরিকল্পনাগুলো পূর্ণ উদ্যমে বাস্তবায়নের নির্দেশ দেন। বিশেষ করে মক্কা-মদিনার পবিত্র স্থানগুলোসহ আকাশ, স্থল ও সমুদ্রপথের সকল প্রবেশদ্বারে হজযাত্রীদের জন্য সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

এদিকে হজের প্রস্তুতি সরেজমিনে তদারকি করতে মিনার তাঁবুগুলো পরিদর্শন করেছেন সৌদি হজ ও উমরা মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ। সেবার মান যাচাইয়ের এই সফর শেষে তিনি জানান, হজের প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু করা হয়েছে। বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে মিনার তাঁবুগুলোর সক্ষমতা ও কার্যকারিতা বাড়ানো হয়েছে।

আল রাবিয়াহ আরও জানান, এবার হাজিদের চলাচল পর্যবেক্ষণ এবং প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণের জন্য নতুন ইলেকট্রনিক সিস্টেম চালু করা হয়েছে। এছাড়া হাজিদের সঠিক দিকনির্দেশনা ও সময়সূচী জানাতে পর্যাপ্ত সাইনবোর্ড ও ডিজিটাল নির্দেশিকা ব্যবহার করা হচ্ছে।

হজ মন্ত্রী বলেন, ভিড় ব্যবস্থাপনা ও হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে এই পদক্ষেপগুলো বড় ভূমিকা রাখবে। মূলত সৌদি ভিশন ২০৩০ এবং পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের লক্ষ্য অনুযায়ী হাজিদের অভিজ্ঞতাকে আরও উন্নত ও আরামদায়ক করতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট
৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট
বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু
বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু
হজের আনুষ্ঠানিকতা শেষ, ফিরতি ফ্লাইট শুরু রাতেই
হজের আনুষ্ঠানিকতা শেষ, ফিরতি ফ্লাইট শুরু রাতেই