• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক    ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পি.এম.
সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়: ছবি-ভিওডি বাংলা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে  বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

জাহিদুল ইসলাম রনি জানান, বৈঠকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ছাড়া সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করার আগ্রহের কথা বিশ্বসাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়।

বৈঠকে বিশ্বসাহিত্য কেন্দ্র ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমাদের লক্ষ্য, একটি শিশুও যেন টিকার বাইরে না থাকে
আমাদের লক্ষ্য, একটি শিশুও যেন টিকার বাইরে না থাকে
মে’র প্রথম সপ্তাহে মিলবে বাড়তি ১,৯৮২ মেগাওয়াট বিদ্যুৎ:  যুগ্মসচিব
মে’র প্রথম সপ্তাহে মিলবে বাড়তি ১,৯৮২ মেগাওয়াট বিদ্যুৎ:  যুগ্মসচিব
সৌদি আরব পৌঁছেছেন ২৫৩৯৬ হজযাত্রী, মৃত্যু ২
সৌদি আরব পৌঁছেছেন ২৫৩৯৬ হজযাত্রী, মৃত্যু ২