• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

মিরপুরের কয়েকটি কেন্দ্রে পরিদর্শনে ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক    ২৩ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পি.এম.
মিরপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন ডা. শফিকুর রহমান: ছবি: সংগৃহীত

এসএসসি, দাখিল ও সমমানের চলমান পরীক্ষার পরিবেশ পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে তিনি ঢাকার মিরপুর এলাকার একাধিক পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে তিনি মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয়, কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদরাসা এবং শহীদ পুলিশ স্মৃতি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। কেন্দ্রগুলোতে প্রবেশ করে পরীক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি, আসন বিন্যাস, নিরাপত্তা ব্যবস্থা ও পরীক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

এ সময় ডা. শফিকুর রহমান শিক্ষার্থীদের সুস্বাস্থ্য কামনা করেন এবং মনোযোগ দিয়ে পরীক্ষা সম্পন্ন করার আহ্বান জানান। তিনি বলেন, পরীক্ষার্থীদের মানসিক স্বস্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে দায়িত্বশীলদের আরও সতর্ক থাকার পরামর্শও দেন তিনি।

কেন্দ্র সচিবদের সঙ্গে আলাপকালে তিনি পরীক্ষার সময় কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম যেন না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি পরীক্ষাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান। গরম আবহাওয়ার কারণে বিদ্যুৎ সমস্যায় শিক্ষার্থীরা যেন ভোগান্তিতে না পড়ে, সে বিষয়েও সতর্ক থাকতে বলেন।

পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

পরবর্তীতে কেন্দ্রের বাইরে অবস্থানরত অভিভাবকদের জন্য করা অস্থায়ী ছাউনি ও সুপেয় পানির ব্যবস্থাও ঘুরে দেখেন ডা. শফিকুর রহমান। প্রচণ্ড গরমে এমন উদ্যোগকে স্বস্তিদায়ক উল্লেখ করে অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের ব্যবস্থা থাকায় অপেক্ষার সময় কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের