• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

৯৯ শতাংশ পুলিশ সৎ

আইজিপির বক্তব্য নিয়ে যা বলল পুলিশ সদর দপ্তর

ভিওডি বাংলা ডেস্ক    ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩৬ এ.এম.
ছবি : সংগৃহীত

পুলিশের ৯৯ শতাংশ সদস্য সৎ ও দায়িত্বশীল—আইজিপি মো. আলী হোসেন ফকিরের এমন বক্তব্য ঘিরে আলোচনার মধ্যে এর ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর।  তারা বলছে, এ মন্তব্য করা হয়েছে বার্ষিক পরিসংখ্যান বিশ্লেষণের ভিত্তিতে।

বুধবার (২২ এপ্রিল) রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত চার বছর অর্থাৎ ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে পুলিশ সদর দপ্তরে গৃহীত ও অনুসন্ধানের জন্য পাঠানো মোট অভিযোগের সংখ্যা ছিল ৭ হাজার ৮৮২টি। বর্তমানে দেশে মোট পুলিশ সদস্য রয়েছেন ২ লাখ ১৮ হাজার ৫৫৪ জন। সেই হিসাবে প্রতি বছর গড়ে অভিযোগের সংখ্যা দাঁড়ায় প্রায় ১ হাজার ৯৭০টি, যা মোট সদস্যসংখ্যার ০ দশমিক ৯০ শতাংশ।

সদর দপ্তরের ভাষ্য, বড় যেকোনো প্রতিষ্ঠানে এক শতাংশ বা তার কম সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকা অস্বাভাবিক নয়; বরং এটি একটি সুশৃঙ্খল প্রতিষ্ঠানের লক্ষণ। এর মাধ্যমে বাহিনীর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর রয়েছে বলেও ইঙ্গিত মেলে।

আরও বলা হয়, সব অভিযোগ দুর্নীতির সঙ্গে সম্পর্কিত নয়। অনেক অভিযোগই পারিবারিক জটিলতা, আচরণগত দুর্বলতা কিংবা পেশাগত অদক্ষতা ঘিরে হয়ে থাকে, যা সরাসরি অসততার মধ্যে পড়ে না। এসব অভিযোগ বাদ দিলে প্রকৃত দুর্নীতির হার ০ দশমিক ৭০ শতাংশেরও নিচে নেমে আসে।

পুলিশ সদর দপ্তর জানায়, বিশাল এই বাহিনীতে অল্প কিছু সদস্যের ভুল কর্মকাণ্ডের কারণে জনমনে নেতিবাচক ধারণা তৈরি হয়। তবে পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, অধিকাংশ সদস্য নিয়মিতভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

আইজিপি তার বক্তব্যে মূলত এই বাস্তবতাই তুলে ধরতে চেয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ভিওডি বাংলা/এমএস/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী