• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক    ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।
ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে আগামী ২ জুলাই থেকে একযোগে এই পরীক্ষা শুরু হবে। আন্তঃশিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত সূচি অনুযায়ী প্রথম দিন আবশ্যিক বাংলা ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রকাশিত সূচি অনুযায়ী, জুলাই মাসে প্রধান আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হবে। ৪ জুলাই বাংলা দ্বিতীয় পত্র, ৬ জুলাই ইংরেজি প্রথম পত্র, ৮ জুলাই ইংরেজি দ্বিতীয় পত্র এবং ১১ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ১৩ থেকে ১৮ জুলাইয়ের মধ্যে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান, যুক্তিবিদ্যা ও ভূগোল বিষয়ের উভয় পত্রের পরীক্ষা নেওয়া হবে। ১৯ জুলাই রসায়ন, ইসলামের ইতিহাস ও ইতিহাস প্রথম পত্র এবং ২২ জুলাই সংশ্লিষ্ট দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাসের শেষভাগে অর্থনীতি, পৌরনীতি, জীববিজ্ঞান এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।

অন্যদিকে আগস্ট মাসের শুরুতেও কয়েকটি পরীক্ষা রয়েছে। ৩০ জুলাই ও ১ আগস্ট মনোবিজ্ঞান, কৃষিশিক্ষা এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ আগস্ট উচ্চতর গণিত ও ইসলাম শিক্ষা প্রথম পত্র এবং ৪ আগস্ট এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে।

ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা, সমাজবিজ্ঞান এবং সমাজকর্ম বিষয়ের পরীক্ষার মাধ্যমে ৮ আগস্ট তাত্ত্বিক পরীক্ষা শেষ হবে। এরপর ১৫ আগস্টের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করে নম্বর অনলাইনে এন্ট্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এবার পরিক্ষাকে ঘিরে বেশকিছু কঠোর নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। উক্ত নির্দেশনায় বলা হয়েছে, পরিক্ষা শুরুর অন্তন্ত ৩০ মিনিট আগে নিজ নিজ আসন গ্রহণ করা বাধ্যতামূলক। এছাড়াও বোর্ড জানিয়েছে, পরীক্ষার্থীরা সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। তবে কোনো প্রকার প্রোগ্রামিং ক্যালকুলেটর বা মোবাইল ফোন কেন্দ্রে আনতে পারবে না। অন্যদিকে তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক প্রতিটি অংশে পৃথকভাবে পাস করা বাধ্যতামূলক করা হয়েছে।

বোর্ড আরও জানিয়েছে, প্রথমে হবে হুনির্বাচনী এবং পরে হবে সৃজনশীল বা রচনামূলক পরিক্ষা। এর মাঝে কোনো বিরতি থাকবে না। ১০০ নম্বরের পরীক্ষার ক্ষেত্রে সময় হবে ৩ ঘণ্টা এবং ২৫-৫০ নম্বরের ব্যবহারিক সম্বলিত পরীক্ষার ক্ষেত্রে সময় কিছুটা কম হবে।

ভিওডি বাংলা/আরকেএইচ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসএসসি পরীক্ষা শুরু আজ, মানতে হবে ১৪ নির্দেশনা
এসএসসি পরীক্ষা শুরু আজ, মানতে হবে ১৪ নির্দেশনা
আমার মন্ত্রণালয়ে দুর্নীতি করে কেউ ২৪ ঘণ্টাও থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী
আমার মন্ত্রণালয়ে দুর্নীতি করে কেউ ২৪ ঘণ্টাও থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী
এ বছর এসএসসি পরীক্ষায় বসছে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী
৯টি শিক্ষা বোর্ড এ বছর এসএসসি পরীক্ষায় বসছে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী