• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

কাউকে নিয়ে যা ইচ্ছে লেখাটা অযৌক্তিক: সুনেরাহ

বিনোদন ডেস্ক    ২২ এপ্রিল ২০২৬, ০১:২১ পি.এম.
সামাজিক মাধ্যমে যাচাই ছাড়া লেখা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল: ছবি-ভিওডি বাংলা

সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন মন্তব্য ও লেখা প্রকাশের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। তার মতে, অনেকেই তথ্য নিশ্চিত না করেই নেতিবাচক বিষয়বস্তু ছড়িয়ে দিচ্ছেন, যা ব্যক্তি ও সমাজ-দুই ক্ষেত্রেই প্রভাব ফেলছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে কথা বলেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন, সামাজিক মাধ্যমে লেখালেখি করা অনেকেই ভালো কাজ করছেন, তবে একটি বড় অংশ না জেনে, না বুঝে এবং যাচাই ছাড়াই নানা মন্তব্য করছেন-যার বেশিরভাগই নেতিবাচক।

সুনেরাহ তার পোস্টে পেশাদার সাংবাদিকদের ভূমিকাও তুলে ধরেন। তার ভাষায়, সাংবাদিকরা কঠোর পরিশ্রম ও অভিজ্ঞতার মাধ্যমে নিজেদের অবস্থান তৈরি করেছেন এবং তারা তথ্য যাচাই করেই সংবাদ প্রকাশ করেন। এই দায়িত্বশীলতার জায়গাটি অন্যদের কাছেও প্রত্যাশা করেন তিনি।

তিনি আরও বলেন, শুধুমাত্র ব্যক্তিগত ধারণা বা অনুভূতির ভিত্তিতে কাউকে নিয়ে মন্তব্য করা যুক্তিযুক্ত নয়। এমন প্রবণতা সমাজে ভুল বার্তা ছড়াতে পারে। তার মতে, এ ধরনের লেখার পেছনে অনেক সময় মনোযোগ আকর্ষণ, বিনোদন কিংবা আর্থিক লাভের উদ্দেশ্য কাজ করে।

অভিনেত্রী প্রশ্ন তোলেন, ভিত্তিহীন মন্তব্য করে অন্যকে ছোট করার প্রবণতা কতটা গ্রহণযোগ্য। তিনি মনে করেন, এই ধরনের কর্মকাণ্ড শুধু ব্যক্তি নয়, পুরো মিডিয়া পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে।

পোস্টের শেষ অংশে ভক্ত ও অনুসারীদের প্রতি আহ্বান জানিয়ে সুনেরাহ বলেন, ভিত্তিহীন বিষয় নিয়ে সময় নষ্ট না করে ইতিবাচক ও সত্যভিত্তিক কনটেন্টে মনোযোগ দেওয়া উচিত। একই সঙ্গে তিনি সবাইকে সচেতন ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’
শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’