• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

নির্ধারিত দামে ধান ও চাল কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক    ২২ এপ্রিল ২০২৬, ০১:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে নির্ধারিত দামে ধান ও চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি কেজি বোরো ধানের দাম নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা। পাশাপাশি সিদ্ধ চাল ৪৯ টাকা, আতপ চাল ৪৮ টাকা এবং গম ৪০ টাকা দরে কেনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২২ এপ্রিল) এফপিএমসি সভা শেষে তথ্য অধিদফতরের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই। এ সময় উপস্থিত ছিলেন খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

মন্ত্রী জানান, আগামী ৩ মে থেকে শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত ধান-চাল সংগ্রহ কার্যক্রম চলবে। এই সময়ের মধ্যে সরকার মোট ৫ লাখ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করবে। এছাড়া ১২ লাখ টন সিদ্ধ চাল ও ১ লাখ টন আতপ চাল কেনার পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি ৫০ হাজার টন গম সংগ্রহেরও লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বর্তমান মজুদের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি গুদামে বর্তমানে প্রায় ১৭ থেকে ১৮ লাখ মেট্রিক টন চাল সংরক্ষিত আছে, যা দেশের খাদ্য নিরাপত্তার জন্য স্বস্তিদায়ক।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল