{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ESCAP এর ৮২তম অধিবেশন

টেকসই ভবিষ্যতের জন্য আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের

   ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP)-এর ৮২তম অধিবেশনে শক্তিশালী আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ। 

অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

মন্ত্রী তার বক্তব্যে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক অর্থনৈতিক চাপ এবং অনিশ্চয়তা মোকাবিলায় আঞ্চলিক দেশগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে পারস্পরিক অংশীদারিত্ব এবং সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

ফকির মাহবুবা আনাম বাংলাদেশের অভ্যন্তরীণ অগ্রগতির দিকগুলো তুলে ধরে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা, বিনিয়োগ আকর্ষণ এবং উদ্ভাবনকে উৎসাহিত করার ওপর সরকারের অগ্রাধিকার তুলে ধরেন। একইসঙ্গে তরুণ ও নারীদের জন্য দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী সামাজিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা এবং নবায়নযোগ্য জ্বালানিসহ জলবায়ু কর্মকাণ্ডে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে হলে সব দেশকে একসঙ্গে কাজ করতে হবে।

বক্তব্যের শেষাংশে মন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সকল অংশগ্রহণকারীকে উষ্ণ শুভেচ্ছা জানান।

এবারের অধিবেশন ‌‘Leaving no one behind: advancing a society for all ages in Asia and the Pacific’ প্রতিপাদ্যে ২১-২৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে। অধিবেশনটি উদ্বোধন করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল।

অধিবেশনে ESCAP-এর নির্বাহী সচিব আরমিদা সালসিয়াহ আলিশজাবানা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে অগ্রগতি এখনো কাঙ্ক্ষিত মাত্রায় নেই এবং এ জন্য আঞ্চলিক সহযোগিতা, নীতিগত সমন্বয় এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ আরও জোরদার করা জরুরি।

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মাইলস্টোন ট্র্যাজেডি ক্যালেন্ডারে এক বছর, স্বজনদের মনে যেন গতকাল
ছবি: সংগৃহীত
মাইলস্টোন ট্র্যাজেডি: যে দুপুরে থেমে গিয়েছিল অসংখ্য ক্ষুদে স্বপ্ন
ছবি: সংগৃহীত
বাংলাদেশের যে গুম নিয়ে কথা বলছে এইচআরডব্লিউ