• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রধানমন্ত্রীকে টাকার মালায় বরণ করল ছোট্ট শিশু

নিজস্ব প্রতিবেদক    ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পি.এম.
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়া সফরে গিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।  এই সফর নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে।  একটিবার নিজেদের এলাকার ছেলেকে দেখতে তারেক রহমানের যাত্রাপথের পাশে হাজারো মানুষ ভিড় করে দাঁড়িয়েছেন।  হাত নেড়ে, ফুল দিয়ে বরণ করেছেন প্রধানমন্ত্রীকে।

এরমধ্যেই শাজাহানপুর উপজেলার জালশুকা এলাকায় সোমবার (২০ এপ্রিল) এক শিশু প্রধানমন্ত্রী তারেক রহমানকে টাকার মালা দিয়ে বরণ করেছে।  গাবতলীর বাগবাড়িতে পৈতৃক ভিটায় যাওয়ার পথে এই ঘটনা ঘটে।
 
প্রধানমন্ত্রী শিশুটির কাছ থেকে টাকার মালা গ্রহণ করার পর সেটি আবার শিশুটির গলায় পরিয়ে দেন।  এ সময় তিনি আরেকটি শিশুর মাথায় স্নেহভরে হাত বুলিয়ে দেন।  রাস্তার পাশে অপেক্ষমাণ মানুষের উদ্দেশে বাস থেকে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বহু বছর পর এসেছি।
 
এ সময় তারেক রহমান বলেন, আমি আপনাদেরই সন্তান। আগে নিয়মিত গাবতলীতে আসতাম। আপনাদের দোয়া না হলে কে দোয়া করবে? ঘরের লোকের জন্য দোয়া করবেন, যাতে আমি সবার জন্য ভালো কাজ করতে পারি। তিনি জানান, আজ যাচ্ছি, তবে আবার আসব।

 ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি
পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক
পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক