• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে ৭ বছর কারাদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি    ২০ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পি.এম.
ছবি : সংগৃহীত

চট্টগ্রামে অবৈধভাবে সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে এক ব্যক্তির সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ কোটি ২৬ লাখ ৫৮ হাজার ৬৬০ টাকা জরিমানা করা হয়েছে।  আজ সোমবার (২০ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই রায় দেন।

দণ্ড পাওয়া ওই ব্যক্তির নাম রূপম চৌধুরী (৪১)।  তার বাড়ি বোয়ালখালী উপজেলার সারোয়াতলী এলাকার দয়াল চৌধুরীর ছেলে।  তবে তিনি নগরের হালিশহর থানার মধ্যম নাথপাড়া এলাকায় বসবাস করে আসছিলেন।

রায়ের বিষয়টি দুদকের আইনজীবী মোকাররম হোসেন নিশ্চিত করে বলেন, মাদকের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি রূপম চৌধুরীকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।  একই সঙ্গে তাকে ২ কোটি ২৬ লাখ ৫৮ হাজার ৬৬০ টাকা জরিমানা করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, রূপম চৌধুরী দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা সম্পদ বিবরণীতে ৬৫ লাখ ৬ হাজার ৮৩০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।  এর মধ্যে স্থাবর সম্পদ ৩৮ লাখ ২৩ হাজার ৪৩৯ টাকার এবং অস্থাবর সম্পদ ২৬ লাখ ৮৩ হাজার ৩৯১ টাকার। 

এ ছাড়া রূপমের বিরুদ্ধে ১ কোটি ৬১ লাখ ৫১ হাজার ৮৩০ টাকার সম্পদ অবৈধভাবে অর্জনের প্রমাণ পাওয়া যায়, যা তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ। এ ঘটনায় করা মামলায় তদন্ত শেষে দুদক তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। এরপর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় দেন।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
হত্যা মামলা জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি