• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সারাদেশের জন্য কাজ করতে চাই : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ২০ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান ও  প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমার পাশে থাকবেন, সারাদেশের জন্য যেন কাজ করতে পারি।

সোমবার (২০ এপ্রিল) বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন শেষে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমার পাশে থাকবেন, সারাদেশের জন্য যেন কাজ করতে পারি। আমি আপনাদের মানুষ, আমি বগুড়ার মানুষ, কিন্তু সারাদেশের মানুষ দায়িত্ব দিয়েছে, তাদের জন্য কাজ করতে পারি।’

বগুড়া সিটি করপোরেশন মানুষের বহুদিনের প্রত্যাশা উল্যেখ করে তিনি বলেন, ‘২০০১ সাল থেকে কাজ শুরু করে বিএনপি। ২০০৬ পর্যন্ত সুযোগ-সুবিধাগুলো গড়ে তোলা হয়েছিল। আজ বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।’

তিনি আরও বলেন, একটি শহরকে পরিচ্ছন্ন রাখতে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। “নিজের শহর নিজেরাই পরিষ্কার রাখব—এই সচেতনতা সবার মধ্যে থাকতে হবে,” বলেন তিনি।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইজিপির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আইজিপির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ব্রিফিং
প্রতিবন্ধীদের সেবায় এক সুতোয় গাঁথা হচ্ছে সব মন্ত্রণালয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
নির্বাচন কমিশন
ইউপি দিয়েই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন