• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

সংরক্ষিত নারী আসন

দ্বিতীয় দিনে ৫৪৫ প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

নিজস্ব প্রতিবেদক    ১৯ এপ্রিল ২০২৬, ১২:৪৮ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে কারা সংসদ সদস্য হবেন, তা নির্ধারণে চূড়ান্ত বাছাই প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (১৮ এপ্রিল) বিকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো পাঁচ বিভাগের ৫৪৫ জন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার নেয় বিএনপির মনোনয়ন বোর্ড। এতে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। 

সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্ত বাছাই।

এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও এজেডএম জাহিদ হোসেন। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার গুলশান কার্যালয়ে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। দুপুরের পর থেকেই এলাকা সরগরম হয়ে ওঠে। বিকেলে কার্যালয়ে প্রবেশ করেন তারেক রহমান, এরপর তাঁর সভাপতিত্বে সাক্ষাৎকার কার্যক্রম শুরু হয়।

সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্ত বাছাই।

দুদিনব্যাপী এই প্রক্রিয়ার প্রথম দিনে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের মোট ৩৭৮ জন প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়।

জানা গেছে, সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে আন্দোলন-সংগ্রামে অবদানসহ বিভিন্ন বিষয় যাচাই করা হচ্ছে। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেত্রীরা দলীয় মনোনয়ন পেয়ে সংসদে ভূমিকা রাখার প্রত্যাশা করছেন।

রুহুল কবির রিজভী বলেন, নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে স্থায়ী কমিটি ও মনোনয়ন বোর্ড যথাযথ মূল্যায়ন করবে। তিনি আরও বলেন, “দুঃসময় অতিক্রম করে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। অনেকেই হয়রানির শিকার হয়েছেন, কষ্ট সহ্য করেছেন। যাদের সংসদে কথা বলার যোগ্যতা রয়েছে, তাদেরই মূল্যায়ন করা হবে।”

ভিওডি বাংলা/সবুজ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক