• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

স্বপ্নভঙ্গ—দেশে ফিরলো ৩৪ প্রবাসীর নিথরদেহ

নিজস্ব প্রতিবেদক    ১৯ এপ্রিল ২০২৬, ১২:০৯ এ.এম.
৩৪ জন প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে। ছবি: সংগৃহীত

জীবিকার তাগিদে যারা স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিলেন, তাদেরই অনেকেই আজ ফিরলেন নিথর দেহে। পরিবারের দায়িত্ব কাঁধে নেওয়া সেই মানুষগুলো এখন কফিনবন্দী হয়ে ফিরে এলেন স্বজনদের কাছে। বুকভরা স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমানো ৩৪ জন প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে।

শনিবার (১৮ এপ্রিল) ভিন্ন ভিন্ন ফ্লাইটে কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়া থেকে এসব মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক এ তথ্য নিশ্চিত করেছে।

ডেস্ক সূত্রে জানা গেছে, কুয়েত থেকে ৩০ জন প্রবাসীর মরদেহ এসেছে। সন্ধ্যায় কুয়েত এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে এসব মরদেহ দেশে আনা হয়। এছাড়া লিবিয়া ও মালয়েশিয়া থেকে দুটি করে মরদেহ পৌঁছেছে।

প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে কুয়েতের ফ্লাইট একাধিকবার বাতিল হয়েছিল। ফলে মরদেহগুলো নির্ধারিত সময়ে দেশে আনা সম্ভব হয়নি। পরে চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে সেগুলো দেশে আনার ব্যবস্থা করা হয়।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক