• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিকেএসপিতে টেনিস শুরু

   ৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৫ এ.এম.
সংগৃহিত

ক্রীড়া প্রতিবেদক 

‘তারুণ্যের উৎসবে বিকেএসপি’-এ প্রতিপাদ্য সামনে রেখে শুরু হয়েছে বিকেএসপি কাপ টেনিস টুর্নামেন্ট।

রোববার উদ্বোধনী দিনের খেলায় বিকেএসপির মিতু বাংলাদেশ টেনিস ফেডারেশনের বুশরাকে ৮-০ গেমে, বিকেএসপির কাব্য গায়েন মাদারীপুরের ইমরান চৌধুরীকে ৬-৩, ৬-১ সেটে এবং বিকেএসপির তাজ রাজশাহীর পূর্ণকে ৩-৬, ৬-১ ও ৬-২ সেটে হারিয়ে শুভসূচনা করেন।

পাঁচদিনের এ টুর্নামেন্টে দেশের জেলা, ক্লাব, ফেডারেশন ও প্রতিষ্ঠানের হয়ে ২৪টি দলের ১১২ জন তরুণ-তরুণী নয়টি ইভেন্টে অংশ নিচ্ছেন।

এর আগে বিকালে বিকেএসপির মহাপরিচালক ব্রি. জেনারেল মো. মুনীরুল টুর্নামেন্টের উদ্বোধন করেন। মহাপরিচালক বিকেএসপিতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে দেশে চলমান তারুণ্যের উৎসবের সঙ্গে সবাইকে একাত্ম হওয়ার আহ্বান জানান।

এ সময় বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান ও ক্রীড়া কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. ইমরান হাসান উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাসির ও তার স্ত্রীর কারাদণ্ড হতে পারে ৭ বছর
রায় ১০ জুন নাসির ও তার স্ত্রীর কারাদণ্ড হতে পারে ৭ বছর
রোবিনহোর সঙ্গে হাতাহাতি: মুখ খুললেন নেইমার
রোবিনহোর সঙ্গে হাতাহাতি: মুখ খুললেন নেইমার
তামিমের বোর্ড সভায় এলো যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
তামিমের বোর্ড সভায় এলো যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত