• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

রাশেদ প্রধানের বাড়ির নিরাপত্তা জোরদার

আটক পিএসের বিষয়ে সিদ্ধান্তহীনতায় পুলিশ!

নিজস্ব প্রতিবেদক    ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের ব্যক্তিগত সচিব (পিএস) জনি নন্দীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হচ্ছে বলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তেজগাঁও বিভাগের একজন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আভাস দিয়েছেন।  

জনিকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৫টার দিকে ভিওডি বাংলাকে বলেন, ‘একটু পরে জানতে পারবেন।’

পুলিশের এ বিভাগের আরো কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্তহীনতার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।  

এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাশেদ প্রধানের বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে রাশেদ প্রধানের বাসার সামনে থেকে জনি নন্দীকে থানায় নিয়ে যায় পুলিশ।

পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাগপা প্রধানের আক্রমণাত্মক মন্তব্যের প্রতিবাদে তার বাসার সামনে কয়েকজন অবস্থান নেন। পুলিশ সরিয়ে দেয়। এ সময় অদূরে সাংবাদিকদের সঙ্গে কথা বলা অবস্থায় আন্দোলনকারী দুই ব্যক্তির ওপর রাশেদ প্রধানের পিএস জনি নন্দী হামলা চালান। একপর্যায়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।

ভিওডি বাংলা/আরআর/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!