• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবর গুজব : শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক    ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২০ পি.এম.
ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার রুটিন না দেওয়ার খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার (১৭ এপ্রিল) সরকারের এক তথ্য বিবরণীতে এতথ্য জানানো হয়। 

তথ্য বিবরণীতে বলা হয়, আসন্ন এসএসসি পরীক্ষা ঘিরে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অসত্য তথ্য ছড়ানো হচ্ছে। এর মধ্যে ‘নকল ঠেকাতে পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে না’ এবং ‘শিক্ষার্থীরা পরীক্ষার হলে গিয়ে বিষয় জানতে পারবে’ এমন দাবিও দেখা যাচ্ছে, যা সম্পূর্ণ গুজব।

এতে আরো বলা হয়েছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরীক্ষার সময়সূচি ও সংশ্লিষ্ট সব কার্যক্রম আগের নিয়ম অনুযায়ীই পরিচালিত হবে।

পরীক্ষাকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টি করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী
শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী
প্রাথমিকে বাধ্যতামূলক নাচ-গান শেখানোর সিদ্ধান্তের প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের
প্রাথমিকে বাধ্যতামূলক নাচ-গান শেখানোর সিদ্ধান্তের প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের