• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

দেশের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক    ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

প্রত্যেকের ধর্ম-দল আলাদা থাকতে পারে, তবে দেশের প্রয়োজনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম।

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে আয়োজিত "মহানগর পরিবার দিবস-২০২৬" উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ এবং খ্রিস্টানসহ সবাই মিলে একটা পরিবার। আমাদের মধ্যে এই পরিবারের বন্ধন যুগ যুগ ধরে ছিল। মাঝখানে অনেকে সেটা ছিন্ন করার চেষ্টা করেছে এবং এখনো হয়তো করবে। কিন্তু আমাদের যে সংস্কৃতি-সাহিত্য, সেটাকে কখনো ধর্ম দিয়ে আলাদা করা যাবে না। বাংলাদেশের মানুষ সব সময় ভাবে যে, ধর্ম যার যার কিন্তু দেশ আমাদের সবার। এই নীতিতে আমরা সবাই বিশ্বাস করি।

মন্দিরে উপস্থিত সবার উদ্দেশ্যে তিনি বলেন, আমাকে আপনারা মেয়র হিসেবে নির্বাচিত করলে, আমি আপনাদের পাশে সব সময় থাকবো। আপনাদের পরিবারের সদস্য হিসেবেই থাকবো। আপনাদের পাশে ঢাল-তলোয়ার হিসেবে দাঁড়াবো। এছাড়াও সিটি করপোরেশন সবসময় অফিশিয়ালভাবে আপনাদের সাথে থাকবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, আমাদের প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন তিনি শুধু বিএনপির নেতা নন, তিনি সকলেরই নেতা। তিনি বাংলাদেশের নেতা। তাঁর কথাবার্তা এবং কাজের মধ্যে সেটা ফুটে উঠেছে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে কোনো ধর্মীয় গণ্ডিতে বাঁধা থাকা যাবে না। প্রত্যেকের ধর্ম-দল আলাদা থাকতে পারে, তবে দেশের প্রয়োজনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে।

তিনি আরও বলেন, আজকে বিশ্ব অর্থনীতিতে মন্দা চললেও, আমাদের প্রধানমন্ত্রী সাহস হারাননি। তিনি সাহসের সাথে বলিয়ান হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে রুখতে পারবে না।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী এডভোকেট নিতাই রায় চৌধুরী, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মো. হামিদুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল প্রমুখ।

ভিওডি বাংলা/খতিব/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’
জর্ডানে কোটি টাকার প্রতারণায় সিআইডির অভিযানে গ্রেপ্তার ৩
জর্ডানে কোটি টাকার প্রতারণায় সিআইডির অভিযানে গ্রেপ্তার ৩