• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

কেরাণীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে ডাকাতি, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক    ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর কদমতলী ও কেরাণীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ডাকাতি এবং অস্ত্র মামলার ৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। কেরাণীগঞ্জে এক চীনা নাগরিককে কুপিয়ে ডাকাতির ঘটনায় ৫ জন এবং কদমতলীতে অস্ত্রসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-১০ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ এপ্রিল কেরাণীগঞ্জের ‘ইয়াং জি জিয়াং’ প্রকল্পে ১৫-১৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল হামলা চালায়। এ সময় তারা ওয়েন জিনহুয়া (৫৫) নামের এক চীনা নাগরিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে এবং নগদ অর্থ, মোবাইল ও ঘড়িসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। আহত ওই চীনা নাগরিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার পরপরই র‍্যাব অভিযান চালিয়ে লুট হওয়া ৩টি বিদেশি ঘড়ি, ২টি মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার ৭০০ টাকাসহ ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—মাসুদ রানা (৪৩), নাছির পিয়াদা (৪০), হৃদয় মীর (২২), রোমান শেখ (৩৪) এবং মো. মামুন (৩২)। র‍্যাব জানায়, তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক ছিনতাই ও মাদকের মামলা রয়েছে। এই ঘটনায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, ১৫ এপ্রিল বিকেলে রাজধানীর কদমতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. জিতু (৩৩) ও হুমায়ুন হোসেন রনি (৪০) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে র‍্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি একনলা বন্দুক এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা পেশাদার অপরাধী; কদমতলী থানায় জিতুর বিরুদ্ধে ১২টি এবং রনির বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা রুজু করা হয়েছে।

এছাড়া, বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১২ এপ্রিল পাবনা সদর এলাকায় র‍্যাব-১২ এর সহায়তায় অপর একটি যৌথ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড কার্তুজসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান জানান, অপরাধীদের বিরুদ্ধে র‍্যাব সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/আরকেএইচ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ