• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ভোটার হালনাগাদ

নিবন্ধনকেন্দ্রে নিরাপত্তা দিতে আইজিপিকে ইসির নির্দেশ


প্রকাশ:  ২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৮ পি.এম.
শেয়ার করুন 0
নিবন্ধনকেন্দ্রে নিরাপত্তা দিতে আইজিপিকে ইসির নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক 

চলমান ভোটার তালিকা হালনাগাদে নিবন্ধন বা রেজিস্ট্রেশন কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (০২ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব মো. মাহবুব আলম শাহ জানান, এরইমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা পুলিশ সদরদপ্তরে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি- ২০২৫ এর অংশ হিসেবে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ভোটার রেজিস্ট্রেশন আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত চলবে।  

ভোটার রেজিস্ট্রেশন কাজে ল্যাপটপ, ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আইরিশ স্ক্যানার, ডকুমেন্ট স্ক্যানার, ডকুমেন্ট প্রিন্টারসহ অন্যান্য মূল্যবান যন্ত্রপাতির ব্যবহার হবে।

সংশ্লিষ্ট জেলা ও উপজেলা বা থানা নির্বাচন অফিসপর্যায়ে ভোটার রেজিস্ট্রেশনের তারিখ ও কেন্দ্র নির্ধারণপূর্বক পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে (রেজিস্ট্রেশন পরিকল্পনা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করা যাবে)।

জেলা ও উপজেলা বা থানা নির্বাচন অফিসের নির্ধারিত তারিখে রেজিস্ট্রেশন কেন্দ্রে নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন করা প্রয়োজন।

এ অবস্থায় ভোটার রেজিস্ট্রেশনের তারিখগুলোতে রেজিস্ট্রেশন কেন্দ্রের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে ইসি।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ৬৫ হাজার লোকবল নিয়োগ দিয়েছে ইসি। তারা ১ দশমিক ৫২ শতাংশ নাগরিককে ভোটার তালিকায় যুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করবেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের