• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

পাবনায় যুবককে গলা কেটে নৃশংসভাবে হত্যা


প্রকাশ:  ৮ নভেম্বর ২০২৪, ০২:৩৩ পি.এম.
শেয়ার করুন 0
পাবনায় যুবককে গলা কেটে নৃশংসভাবে হত্যা

পাবনার আতাইকুলায় মো. আসিফ (৩২) নামের এক যুবককে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৮টার দিকে আতাইকুলার গঙ্গারামপুরের আকিজ ঝুট মিলের পশ্চিম পাশে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল থেকে সকাল ১১টার দিকে মরদেহ উদ্ধার করে।

নিহত আসিফ আতাইকুলা থানার পীরপুর এলাকার আসলাম কসাইয়ের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন এ যুবক আসিফের গঙ্গারামপুর এলাকায় প্রায় ৪ বছর আগে (চাচাদের বাড়িতে থাকা) একটি মেয়ের সঙ্গে বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর মানসিক সমস্যা হলে বছর খানেক আগে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। চার মাস আগে আসিফ পাবনা মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়িতে ফেরেন।

বৃহস্পতিবার এলাকার একটি ইসলামি জলসায় যায় আসিফ। জলসা থেকে ফেরার পথে সাবেক স্ত্রীর চাচাদের বাড়িতে যায়। সেখান থেকে আসিফের বাড়িতে ফোন দিয়ে জানানো হয়েছিল যে আপনার ছেলে আমাদের বাড়িতে আসছে দ্রুত নিয়ে যান। এরপর সকালে তার গলাকাটা মরদেহের খবর পাওয়া যায়।

নিহতের ছোটভাই নিরব হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে বিকেলে বাড়িতে এসে খাওয়া-দাওয়া করে কাছারপুরের একটি জালসায় যায়। পরে আর বাড়িতে ফিরে আসেনি। সকালে একটি হত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভাইয়ের লাশ দেখতে পাই। আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাল নোট তৈরির সরঞ্জাম
জাল নোট চক্রের মূল হোতা নারীসহ গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন
যুবদল নেতা হাফিজুল ইসলাম বাবু
টার্গেট ছিল বাবু, ভাড়াটে খুনির পেছনে কারা?