• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

শিশুমেলা মোড়ে আন্দোলনে আহতদের অবস্থান


প্রকাশ:  ২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩৩ পি.এম.
শেয়ার করুন 0
শিশুমেলা মোড়ে আন্দোলনে আহতদের অবস্থান
শিশুমেলা মোড়ে আন্দোলনে আহতদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক

পুনর্বাসন, রাষ্ট্রীয় স্বীকৃতি ও উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শ্যামলীর শিশুমেলা মোড়ে অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা। এতে উভয় পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। 

রোববার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা নাগাদ জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট ও পুনর্বাসন কেন্দ্রের (পঙ্গু হাসপাতালের) সামনে অবস্থান নেন পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন জুলাই আন্দোলনে আহতরা।

বিষয়টি ভিওডি বাংলাকে নিশ্চিত করেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজম বলেন, ‘পঙ্গু হাসপাতালের সামনে পুরো রাস্তা ব্লক করে আন্দোলন করছেন চিকিৎসারত জুলাই আন্দোলনে আহতরা। 

এর আগে, শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে আগারগাঁও পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন আহতরা। এতে সড়কের দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। মধ্যরাত পর্যন্ত পঙ্গু হাসপাতালের সামনের জুলাই আন্দোলনের আহত যোদ্ধারা তাদের স্বীকৃতি ও পূর্ণবাসনের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেন।  

একটি স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর আবার আমদের কেন দাবি-দাওয়া জন্য আন্দোলন করবো। আমরা এ দেশের জন্য আন্দোলন করছি। রাষ্ট্রের মানুষের জন্য আন্দোলন করছি। অথচ আমাদের কোনও মূল্যায়ন করছে না। এটাই কি হওয়ার কথা ছিল? এখন পর্যন্ত আমাদের রাষ্ট্রীয়ভাবে কোনও মূল্যায়ন করা হচ্ছে না। স্বীকৃতি দেওয়া হচ্ছে না। আমাদের পূর্ণবাসন করছে না। কোনও উপার্জনের ব্যবস্থার করা হচ্ছে না।

ভিওডি বাংলা/আলিয়ান/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ
ছবি: সংগৃহীত
রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন
ছবি: সংগৃহীত
তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক