• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ট্রেন-বাস, ফেরিতেও মিলবে সুপারফাস্ট ইন্টারনেট!

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পি.এম.
শেয়ার করুন 0
১৩ মার্চ থেকে পরীক্ষামূলকভাবে চলন্ত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালু: ছবি-ভিওডি বাংলা
১৩ মার্চ থেকে পরীক্ষামূলকভাবে চলন্ত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালু: ছবি-ভিওডি বাংলা

দেশের সব আন্তঃনগর ট্রেনেস্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট চালুর পরিকল্পনা করছে সরকার। বাস ও ফেরিতেও এই সেবা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।  

গত ১৩ মার্চ পরীক্ষামূলকভাবে চলন্ত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালু করা হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নির্দেশনায় এ উদ্যোগ বাস্তবায়ন করে বিএসসিএল, সহযোগিতা দেয় বাংলাদেশ রেলওয়ে। 

প্রাথমিকভাবে পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেস-এই তিন আন্তঃনগর ট্রেনে ফ্রি ওয়াই-ফাই চালু করা হয়। বগিতে থাকা কিউআর কোড স্ক্যান করে যাত্রীরা সহজেই ইন্টারনেটে যুক্ত হতে পারেন। পরীক্ষামূলক পর্যায়ে যাত্রীরা প্রায় ১১ টেরাবাইট ডেটা ব্যবহার করেছেন।

দুর্গম এলাকাতেও স্যাটেলাইট ইন্টারনেট সম্প্রসারণ করা হচ্ছে। সীমান্ত, হাওর ও নেটওয়ার্কবিহীন এলাকায় মোট ১১১টি পয়েন্টে ইতোমধ্যে এই সেবা চালু হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, পরীক্ষার সাফল্যের ভিত্তিতে এখন সেবাটি বাণিজ্যিকভাবে চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে এক সাবস্ক্রিপশনে ট্রেন-বাস-ফেরিতে ইন্টারনেট ব্যবহারের সুযোগও তৈরি হতে পারে।

ভিওডি বাংলা/আরকেএইচ 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সিদ্ধান্ত চূড়ান্ত সাহাবুদ্দিনের, স্পিকার ফেরার অপেক্ষা
ছবি: সংগৃহীত
বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
ছবি: সংগৃহীত
ম্যানিলায় জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়